Tuesday, November 11, 2014

পাবনা বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্টাল লাইব্রেরী এন্ড ইনফরশেন সেন্টারে ই-বুক ও ই-জার্নাল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আল-নকীব চৌধুরী মহোদয় ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে আড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন। বাংলাদেশ একাডেমী অব সায়েন্স এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয় পরিবার আধুনিক এই প্রযুক্তির সাথে নিজেদের সংযুক্ত করলো।  সেন্ট্রাল লাইব্রেরীর সাইবার সেকশনে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক- কর্মকর্তরা এই সেবা পাবেন। এই কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে ১০ হাজারের  অধিক ই-জার্নাল  ও ই-বুক অধ্যয়ন করা যাবে। এ উপলক্ষে এক অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আল-নকীব চৌধুরী মহোদয় বলেন, ই-বুক ও ই-জার্নাল কার্যক্রম উদ্বোধনের ফলে এই বিশ্ববিদ্যালয়ের সামনে  সারাবিশ্বের জ্ঞানের দরজা খুলে গেল। প্রযুক্তির সাহায্যে সবাই ইচ্ছামত সর্বশেষ ই বুক ,ই-জার্নাল পড়তে পারবে। ফলে শিক্ষকরা নিজেদেরকে আরো দক্ষ করতে পারবে। শিক্ষার্থীরা নিজেদের জ্ঞানের পিপাশা পুরুণ করতে পারবে। এর মাধ্যমে নতুন নতুন গবেষণা শুরু হবে।
সেন্ট্রাল লাইব্রেরী এন্ড ইনফরমেশন সেন্ট্রারের প্রধান হাফিজুর রহমান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ডীন সাইফুল ইসলাম, রাশেদ কবির, ড. খালেদ ইকবাল চৌধুরী, মুশফিকুর রহমান,প্রক্টর আওয়াল কবির জয়, ছাত্র-উপদেষ্টা ড. মোঃ হাবিুল্লাহসহ বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা -কর্মচারী ও শিক্ষার্থীরা।

No comments:

Post a Comment